জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিলেট জেলা দক্ষিণ শাখার সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত জেলা দক্ষিণ জমিয়তের কাউন্সিল অধিবেশনে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্বপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন,“পদ-পদবি ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়; বরং এটি একটি আমানত, দায়িত্ব ও আল্লাহর দরবারে জবাবদিহির বিষয়।” তিনি দ্বীনের খেদমত, উলামায়ে কেরামের সম্মান রক্ষা,সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি সংগঠনের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে নেতৃত্বের পরামর্শ, সহকর্মীদের সহযোগিতা ও সবার দোয়া নিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি দ্বীনি ও সাংগঠনিক কাজে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং কাউন্সিলে নির্বাচিত জেলা দক্ষিণ জমিয়তের সকল দায়িত্বশীলকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
