বাংলাদেশ ফুটবল লিগে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ ঢাকা ওয়ান্ডারার্সকে পাত্তায়ই দেয়নি সাদা-কালো শিবির। প্রতিপক্ষের জালে এক হালি গোল জড়িয়ে ৪-০ ব্যবধানের সহজ জয় তুলে নিয়েছে তারা। এই দুর্দান্ত জয়ের সুবাদে লিগে এবারের আসরের নিজেদের খেলা প্রথম চার ম্যাচের প্রতিটিতেই জয় তুলে নিয়ে পূর্ণ ১২ পয়েন্ট... বিস্তারিত
