Published on
:
2 min read
দুর্গাপুজোর পরে আপাতত রাজ্য জুড়ে হেমন্তের মনোরম আবহাওয়া। কোনও কোনও জেলায় অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। তবে এই স্বস্তি বেশিদিন স্থায়ী নাও হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অক্টোবরের শেষে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা ছিল, সেই সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
একনজরে
দুর্গাপুজোর পর রাজ্যজুড়ে হেমন্তের মনোরম আবহাওয়া বজায় রয়েছে। কোথাও কোথাও অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অক্টোবরের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বৃহস্পতিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গে আপাতত মনোরম ও শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। রয়েছে রোদের হালকা তেজও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মোটের উপর মনোরম থাকবে আবহাওয়া। তাপমাত্রা কমায় ভোরে ও রাতের দিকে অনুভূত হতে পারে হালকা শীতের আমেজ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আপাতত বেশ মনোরম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুষ্ক বাতাসের প্রভাবে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় কমেছে তাপমাত্রা। পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে ২০.২ ডিগ্রি এবং আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। তবে এমন মনোরম আবহাওয়া বেশি দিন থাকবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা প্রবল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার কারণে বাড়তে পারে তাপমাত্রাও। আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আপাতত মোটের উপর শুষ্ক আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়িতে আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দ্বাদশীতে দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
FAQ
১. প্রশ্ন: দুর্গাপুজোর পর পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে?
উত্তর: দুর্গাপুজোর পর রাজ্যজুড়ে মোটের উপর মনোরম হেমন্তের আবহাওয়া রয়েছে। তাপমাত্রা কমায় কিছু জেলায় হালকা শীতের আমেজও অনুভূত হচ্ছে।
২. প্রশ্ন: কলকাতায় কি আগামী কয়েক দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
উত্তর: বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামী মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
৩. প্রশ্ন: বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কত?
উত্তর: বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম।
৪. প্রশ্ন: দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কবে পরিবর্তন হতে পারে?
উত্তর: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
