দুর্গাপূজার আবহ চারিদিকে। ষষ্ঠীবোধনের পর ঢাকের কাঠি আর কাঁসরের ধ্বনিতে শুরু হয়ে গেছে সার্বজনীন শারদোৎসবের মূল পর্ব মহাসপ্তমী। পূজার এই আনন্দে ভক্ত ও অনুরাগীদের শুভেচ্ছা জানাতে ভুললেন না ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে মহাসপ্তমীর বিশেষ শুভেচ্ছা জানিয়ে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন এই তারকা।
পোস্টে তিনি লেখেন, “মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন ভরে উঠুক সুখ, শান্তি, ভালোবাসা ও অফুরন্ত আনন্দে। দুর্গতিনাশিনী মা দুর্গা সকলের দুঃখ-কষ্ট দূর করে প্রতিটি মুখে ফুটিয়ে তুলুন মিষ্টি হাসি। শুভ হোক সকলের পুজো, ভালোবাসায় ভরে উঠুক প্রতিটি হৃদয়। শুভ মহাসপ্তমী!”
উৎসবের দিনগুলোতে কোয়েল মল্লিকের এমন আন্তরিক শুভেচ্ছা বার্তা মুহূর্তেই নজর কেড়েছে তাঁর ভক্তদের। সাধারণ মানুষ থেকে শুরু করে সিনেমাপ্রেমীরা মন্তব্যের ঘরে অভিনেত্রীকে দুর্গাপূজার শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।
দুর্গাপূজার দিনগুলোতে কলকাতার ঐতিহাসিক ‘মল্লিক বাড়ি’র পূজা নিয়ে সিনেমা অঙ্গনে প্রতি বছরই থাকে আলাদা উন্মাদনা। মল্লিক পরিবারের পূজা ঐতিহ্য ও আভিজাত্যের প্রতীক। প্রতি বছরের মতো এবারও পরিবারের পূজায় আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দেবীবন্দনায় মেতে উঠেছেন এই অভিনেত্রী।
সংশ্লিষ্ট সংবাদ: কোয়েল মল্লিক
৩০ সেপ্টেম্বর ২০২৫
