ঠাকুরগাওয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জেলা পর্যায়ের জাতীয় সাংকৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বৃহস্পতিবার উপজেলা পর্যায়ের মাদ্রাসা- এবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল এবং কলেজের শতাধিক শিক্ষার্থী ৮টি গ্রুপে নজরুলের হাম-নাত, গজল, আবৃত্তি, নৃত্য-সঙ্গীত ও রচনা লিখন প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসক রফিকুল হক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান সুমন ও জেলা কার্ল চারাল অফিসার জাকির হোসেন ইমন।
এসময় জানানো হয়, জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় প্রথমস্থান লাভকারী শিক্ষার্থীরা এর পর বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে।
জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
The post ঠাকুরগাঁওয়ে নজরুলবিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ appeared first on Dhaka Protidin.
