চট্টগ্রামে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। শুক্রবার (১৬ অক্টোবর) ছিল কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী। চট্টগ্রামে শনিবার (১৭ অক্টোবর) আয়োজন করা হয় অনাড়ম্বর আয়োজন।
পাঠক-শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সে আয়োজনই হয়ে ওঠে ঝলমলে। সকাল থেকেই নগরের আসকার দীঘির পাড় এলাকার কর্ণফুলী টাওয়ারে শুভেচ্ছা জানাতে আসতে থাকেন শত শত পাঠক-শুভানুধ্যায়ী। এই ধারাবাহিকতা চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
সন্ধ্যায় কালবেলা চট্টগ্রাম টিমকে শুভেচ্ছা জানাতে আসেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। দিনভর রাঙামাটিতে ব্যস্ত সময় কাটিয়ে শহরে ফিরেই তিনি ছুটে আসেন কালবেলা কার্যালয়ে।
এর আগে সকালে কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শুভেচ্ছা জানাতে আসেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
এরপর একে একে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, নগর বিএনপি নেতা কামরুল ইসলাম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরও অংশ নেন- দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, চান্দগাঁও থানা বিএনপির সাবেক সহ সভাপতি গিয়াস উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য লায়ন সালাহউদ্দিন আলী, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম তুহিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আকবর আলী।
অনানুষ্ঠানিক আয়োজনে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মাত্র চার বছরে কালবেলা সারাদেশের সববয়সী পাঠকদের আস্থা অর্জন করতে পেরেছে। বস্তুনিষ্ঠ তথ্য আর সাহসী সাংবাদিকতা কালবেলাকে সংবাদজগতে অনন্য উচ্চতায় নিতে সহায়তা করেছে।
তিনি আরও বলেন, বিগত সময়ে মানুষের বাক স্বাধীনতা ছিল না। সরকারের কোনো কাজের সমালোচনা করলেই তাকে জেল জুলুমের শিকার হতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ভয় দূর করেছেন বলে সংবাদ মাধ্যম এখন পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করছে।
সকালে কেক কেটে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বস্তুনিষ্ঠ সংবাদিকতার জন্য কালবেলাকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, এখন বেশিরভাগ সংবাদ মাধ্যম যাচাই না করেই অনেক খবর ছেপে দেন। হাওয়া থেকে পাওয়া খবরের কোনো ভিত্তি যাচাই না করে সংবাদ প্রকাশের ফলে সংবাদ মাধ্যম নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা হারাচ্ছে। সে জায়গায় কালবেলা এখনো পর্যন্ত নিজের স্বকীয়তা ধরে রেখেছে, পাঠকের কাছে বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমে পরিণত হয়েছে। আগামী দিনেও তারা নির্ভরযোগ্য সংবাদ প্রকাশে অবিচল থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক কালবেলাকে শুভেচ্ছা জানাতে আসেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাউদ্দিন মোহাম্মদ রেজা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও এটিএন বাংলার ডেপুটি ব্যুরো চিফ মঞ্জুর কাদের মঞ্জু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভ, সিনিয়র সহ সভাপতি স.ম ইব্রাহিম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলানিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী, সাবেক সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাবেক সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের সিনিয়র প্রতিবেদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক সোহেল সরোয়ার, টিভি ইউনিট চিফ তৌহিদুল ইসলাম, নাগরিক টিভির ব্যুরো প্রধান একে আজাদ, দীপ্তি টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লতিফা আনসারি রুনা, খবরের কাগজের ব্যুরো প্রধান এস. এম. ইফতেখারুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান সুবল বড়ুয়া, দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার মোহাম্মদ রফিক, জাগো নিউজ টুয়েন্টি ফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক ইকবাল হোসেন।
আরও আসেন সমকালের স্টাফ রিপোর্টার শৈবাল আচার্য্য, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার রেযা মুজাম্মেল, দ্যা ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার এফ এম মিজানুর রহমান, আগামীর সময়ের আহমেদ সারজিলসহ সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়া বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মোহাম্মদ হানিফ, মনির ও নুরুল আমিন, চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির (সিএমআরইউ) সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক নূরনবী শাওন, দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মেহেরাজ হোসেন, নিউজ২৪-এর ইশতিয়াক শান ও মাসুম, এনপিবি নিউজের শহিদুল ইসলাম, সিভয়েস২৪-এর দেবাশীষ এবং সদ্য সংবাদের এবাদুল হক কালবেলাকে শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ দৈনিক কালবেলা চট্টগ্রাম অফিসের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) অ্যাডভোকেসি প্রধান মোহাম্মদ আলী শাহীন, রিডার্স স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মঈন উদ্দিন কাদের লাভলু, পরিচালক সোহেল ইয়াছিন, ব্যবসায়ী জসিম উদ্দিন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য, সংগঠক ম. মাহমুদুর রহমান শাওন, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), চট্টগ্রাম চৌকির পরিদর্শক (ইন্সপেক্টর) ও অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমান উল্লাহ আমান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষে সাইফুল ইসলাম, মুনির ফয়সাল, মিসবাহ উদ্দিন কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান।
