চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. মঞ্জুর আহমেদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি জাহাঙ্গীর হোসেন প্রকাশ রনিকে (৩৭) গ্রেফতার করেছে এসআরবি-৭।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এসআরবি-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে, রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার সমিতির হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার জাহাঙ্গীর হোসেন সীতাকুণ্ড উপজেলার গোলাবাড়িয়া এলাকার মালিক হকের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, সীতাকুণ্ড থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় চার নম্বর আসামি জাহাঙ্গীর হোসেন প্রকাশ রনি ফটিকছড়ি এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে সমিতির হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারের পর জাহাঙ্গীর হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/এএমএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
