সকালে মঠবাড়িয়া গ্রামের বাসিন্দারা লোকালয়ের পাশে সাপটির অবস্থানের খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বেড়িবাঁধের পাশে বনায়নের জন্য লাগানো গাছের বেড়ার জালে অজগরটি আটকে আছে।
খুলনার কয়রা উপজেলার সুন্দরবনসংলগ্ন শাকবাড়িয়া নদীর তীরে মঠবাড়িয়া গ্রামে গাছের বেড়ার জালে আট ফুট লম্বা একটি অজগর আটকে ছিল। খবর পেয়ে গতকাল সকালে সাপটি উদ্ধার করেন ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও বন বিভাগের সদস্যরা। পরে দুপুরে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।
ভিটিআরটির সদস্য ইয়াসিন আলী জানান, উদ্ধার হওয়া অজগরটির ওজন প্রায় আট কেজি এবং লম্বায় আট ফুট। সকালে মঠবাড়িয়া গ্রামের বাসিন্দারা লোকালয়ের পাশে সাপটির অবস্থানের খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বেড়িবাঁধের পাশে বনায়নের জন্য লাগানো গাছের বেড়ার জালে অজগরটি আটকে আছে। পরে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাশিয়াবাদ কার্যালয়ে নেয়া হয়।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা সাদেকুর রহমানের, ধারণা, খাবারের সন্ধানে সাপটি লোকালয়ের পাশে চলে এসেছিল।
