ময়মনসিংহের ভালুকায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জাহানারা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিঘর গ্রামের নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম ওই এলাকার লাল মিয়ার স্ত্রী।
স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার রাতে খাবার খাবার খেয়ে ওই নারী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে কোন কিছুর কামড় অনুভব করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে বিছানা থেকে একটি সাপ যেতে দেখে চিৎকার দেয় জাহানারা বেগম। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথম ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়৷ সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় কর্তব্যরত চিকিৎসক জাহানারা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জাহানারা বেগমকে সাপে কাটার প্রতিষেধক দেয়া। হয়। সাপে কাটার প্রতিষেধক দেয়ার কিছুক্ষণ পর গৃহবধূর মৃত্যু হয়।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, গত রাত সাড়ে ১২ টার দিকে জাহানারাকে সাপে কামড় দেয়। প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
