শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদ্রাসার প্রিন্সিপালকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর পেটব্যথায় অসুস্থ কিশোরীকে কবিরাজি চিকিৎসার জন্য হোসাইন আহম্মেদের কাছে নিয়ে যান তার মা। এ সময় তেল ও পানি আনতে মাকে বাড়িতে পাঠিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার করে। পরে কিশোরীর মা ও স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান ।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার পর মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
