গ্রাহক ও ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেন সহজ করতে এবং ডিজিটাল অর্থনীতিতে তাদের অংশগ্রহণ বাড়াতে বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণে কর্মসূচির আয়োজন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডের নিচতলায় ব্যাংকের প্রধান কার্যালয়সংলগ্ন স্থানে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসার প্রসার ও আর্থিক অন্তর্ভুক্তিতে সহজলভ্য ও নিরাপদ ডিজিটাল লেনদেনের ভূমিকা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি (ফাইন্যান্স) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা) এবং বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ কল্যাণ ট্রাস্ট ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা)। এ সময় কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
