রায়পুর উপজেলা প্রতিনিধি, আবদুর রহমান লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব, রায়পুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার (১৪ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এ শুভেচ্ছা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানিয়ে তাঁর কর্মজীবনের সাফল্য কামনা করেন তাঁরা। পাশাপাশি রায়পুর উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে উপজেলার সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ প্রেসক্লাব, রায়পুর উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, উপজেলার উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিক সমাজ দায়িত্বশীল ভূমিকা পালন করবে। এ ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। একই সঙ্গে রায়পুর উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় বাংলাদেশ প্রেসক্লাব, রায়পুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
The post রায়পুরের নবাগত ইউএনও আজিজুন নাহারকে বাংলাদেশ প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা appeared first on Matrijagat.
