মহেশখালীতে দুর্গাপূজা উপলক্ষে চাল ও নগদ অর্থ বিতরণ
এমপি আলমগীর ফরিদের সৌজন্যে সম্প্রীতির বার্তা
উল্লেখ্য, দুর্গাপূজাকে কেন্দ্র করে মহেশখালীতে সার্বিক নিরাপত্তা ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। এরই অংশ হিসেবে গত ৯ অক্টোবর মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের মহেশখালী পৌরসভায় সনাতন ধর্মাবলম্বী ও পূজা মণ্ডপগুলোতে সরকারি সহায়তার জিআর চাল এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের সার্বিক নির্দেশনায় এই সহায়তার আয়োজন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহেশখালী পৌরসভা শাখা ও স্থানীয় পূজা ফ্রন্টের যৌথ উদ্যোগে বিতরণ কার্যক্রমটি বাস্তবায়িত হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালীর সাবেক ছাত্র ও যুবনেতা আ স ম জাহেদুল হক নাহিদ। এছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উৎসবে উপস্থিত বক্তারা বলেন, বর্তমানে চিকিৎসাজনিত কারণে স্থানীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ চীনে অবস্থান করলেও এলাকার প্রতিটি ধর্মীয় ও সামাজিক উৎসবে তাঁর নজরদারি ও সহযোগিতা অব্যাহত রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে এ ধরনের সহায়তা উৎসবমুখর পরিবেশ তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।