Published on
:
1 min read
এই সময়, হাড়োয়া: হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাপঞ্চায়েতের নাসিরহাটি ও সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের বরজ গ্রামেরদুটি গ্রামে দুই বধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন চম্পা মল্লিক (৩২) ও তাজমিরা বিবি। চম্পার বাড়ি নাসিরহাটি গ্রামে। তাজমিরা বিবির বাড়ি বরজ গ্রামে। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত দুই গৃহবধূই আত্মঘাতী হয়েছেন। ঘরের দরজা ভেঙে তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। ডাকাডাকির পরেও ঘরের ভিতর থেকে সাড়া না পেয়ে হাড়োয়া থানায় খবর দেন পরিবারের লোকেরা। পরে পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদেরকে মৃত বলে ঘোষণা করেন।
বরজ গ্রামের গৃহবধূ তাজমিরা বিবির বাপের বাড়ির লোকেদের অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। এই মর্মে হাড়োয়া থানায় স্বামী–সহ শ্বশুর বাড়ির মোট পাঁচ জন সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা।