পুজো মিটতেই ২৪ অক্টোবর শনিবার, সল্টলেকের সিটি সেন্টার ১-এর একটি রেস্তোরাঁয় অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের। অভিযানে উদ্ধার মেয়াদ উত্তীর্ণ পনির-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী এবং ফাঙ্গাস পড়া মটন ও চিকেন। এই ঘটনার পর রেস্তোরাঁটির লাইসেন্স অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে । এর আগেও ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে খাদ্য সুরক্ষা ও ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা আর্থিক জরিমানা করেছিলেন। অভিযোগ, তারপরেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। আগামী দিনে রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়ার পদক্ষেপ করা হতে পারে বলে জানিয়েছেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।
