আগামী বছরের ৭ জানুয়ারি সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট। সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও আল-খোবার শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন স্থানে ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীদের হামলার ঘটনায় টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। যে কারণে আসরটি এক বছর পেছাতে চাচ্ছে এএফসি। কিন্তু তাতে রাজি নয় আয়োজক দেশ সৌদি আরব।
শুক্রবার এক বিবৃতিতে সৌদি আরবের স্থানীয় আয়োজক কমিটি জানায়, ‘টুর্নামেন্টের প্রস্তুতি নির্ধারিত সূচি অনুযায়ী এগিয়ে চলছে। এএফসি এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রম অব্যাহত রয়েছে।’
আয়োজকরা স্পষ্ট জানিয়েছে, আপাতত এশিয়ান কাপ আয়োজনের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হয়নি। তবে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে ভবিষ্যতে সূচি নিয়ে নতুন করে ভাবতে হতে পারে।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে নভেম্বরের শেষ দিকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা।