সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
‘ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উখিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় দিবসটি উপলক্ষে র্যালি, অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। সভার শুরুতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পক্ষে স্বাগত বক্তব্য দেন প্রকৌশলী গিয়াসউদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাইদুল ইসলাম, উখিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফোকাল পার্সন মমিনুল হক।