সংবাদ · সাধারণ
শনিবার রাঙামাটি-খাগড়াছড়িতে আধাবেলা অবরোধের ডাক
২২/১০/২০২৬

রাঙামাটির সাজেকে পুলিশের লাঠিচার্জ, ঘরবাড়ি ও দোকানপাটে ভাঙচুরের প্রতিবাদ এবং তিন দফা দাবির সমর্থনে আগামী শনিবার (২৪ অক্টোবর) রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’।বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সংগঠনটির দপ্তর সম্পাদক নির্মল চাকমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটির সাজেক থেকে জনসংহতি সমিতির (জেএসএস—সন্তু গ্রুপ) সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে স্থানীয়দের ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাটে ভাঙচুর চালানো হয়েছে। এসব ঘটনার প্রতিবাদ ও সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই জেলায় শান্তিপূর্ণ সড়ক ও নৌপথ অবরোধ পালিত হবে।ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা ঘোষিত এই সড়ক ও নৌপথ অবরোধ সফল করতে পার্বত্য চট্টগ্রামের সব প্রগতিশীল সংগঠন এবং রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন।
মূল প্রতিবেদনে যান ↗