পাবনার রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের ২য় চালনের গাড়িবহর
-
মোবারক বিশ^াস পাবনা - আপডেট সময় ০১:৫৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ঢাকা থেকে কড়া নিরাপত্তায় পাবনার ঈশ্বরদীতে পৌঁছেছে রুপপুর পারমাণবিক বিদ?্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান। গতকাল বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে রুপপুর পারমাণবিক বিদ?্যুৎ কেন্দ্রের ভিতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। এর আগে, ভোর ৫টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঈশ্বরদীতে অবস্থিত রুপপুর পারমাণবিক বিদ?্যুৎ কেন্দের উদ্দেশ?্যে রওনা দেয় ইউরেনিয়ামের গাড়িবহর। ইউরেনিয়ামের গাড়িবহরটি সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা মধ্যে দিয়ে সড়ক পথে রুপপুরে নেওয়া হয়। ঢাকা থেকে রুপপুর পযর্ন্ত সড়কজুড়ে ব?্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস?্যরা। এসময় সড়কে সকল ধরনের যানবাহন এবং সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। বিষয়টি রুপপুর পারমাণবিক বিদ?্যুৎ কেন্দ্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে রাশিয়া থেকে কবে বা কখন ইউরেনিয়ামের চালান ঢাকায় এসেছে সে ব?্যাপারে কোনো তথ?্য জানা সম্ভব হয়নি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
