৩৬ বছরেই চলে গেলেন ঐতিহাসিক ‘অল-ফিমেল’ প্যানেলের সারাহ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার সারাহ ডাম্বানেভানা মারা গেছেন। সোমবার হারারেতে ৩৬ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। জিম্বাবুয়ে ক্রিকেট খবরটি জানিয়েছে।
গত মার্চ থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সারাহ। ২০২৩ সালের সেপ্টেম্বর সিনিয়র আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ২০২৪তে সংযুক্ত আরব আমিরাতে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং ভারত-শ্রীলঙ্কায় ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন। আসরে টুর্নামেন্টের ঐতিহাসিক ‘অল-ফিমেল’ (সম্পূর্ণ নারী) ম্যাচ অফিসিয়াল প্যানেলের অংশ ছিলেন।
সাউথ আফ্রিকায় ২০২৩ অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের ফাইনালে আম্পায়ারিং করেন সারাহ। সেসময় প্রথম জিম্বাবুইয়ান নারী হিসেবে কোন বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিংয়ের কীর্তি গড়েন।
সবমিলিয়ে ৬৩ সিনিয়র আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন সারাহ। ৪২টি মেয়েদের টি-টুয়েন্টি, ১১টি মেয়েদের ওয়ানডে এবং ১০টি ছেলেদের টি-টুয়েন্টি ম্যাচে পরিচালনায় ছিলেন। ঘরোয়া এবং বৈশ্বিক যুব টুর্নামেন্টেও আম্পায়ারিং করেছেন।
২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে জিম্বাবুয়ে জাতীয় দলে খেলেছেন সারাহ। ২০১১ বিশ্বকাপের বাছাইপর্বে খেলেছেন। ২০২২তে আইসিসির আম্পায়ার ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
