মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে নাভারণ ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, নাভারণ হাইওয়ে থানার এসআই (নিঃ) মোঃ কেরামত আলী, এএসআই (নিঃ) মোঃ মফিজুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা নিয়মিত দিবাকালীন জরুরি মোবাইল ডিউটিতে নিয়োজিত ছিলেন।
এ সময় নাভারণ থেকে যশোরের দিকে যাওয়া একটি মোটরসাইকেলে দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। সংকেত পেয়ে মোটরসাইকেল থেকে একজন নেমে দৌড়ে পালিয়ে যান। পরে অপর ব্যক্তিকে ২ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ আটক করা হয়।
আটক শামীম বাবু যশোরের বেনাপোল থানার রঘুনাথপুর গ্রামের সোহেল রানার ছেলে। এ ঘটনায় ১৩ অক্টোবর ২০২৬ তারিখে নাভারণ হাইওয়ে থানায় জিডি নং-৩৬২ মূলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
The post নাভারণে ২ কেজি গাঁজাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ appeared first on ভোরের চেতনা.
