বিরতির পর আবারও অভিনয়ে ব্যস্ত হয়েছেন অভিনেত্রী জারা মনি। নতুন নাটক ও বিজ্ঞাপনচিত্রের কাজের পাশাপাশি সম্প্রতি তিনি কনের সাজে একটি ফটোশুটে অংশ নিয়েছেন।
ফটোশুটে জারা মনির ব্রাইডাল লুকের সৌন্দর্যসজ্জার দায়িত্বে ছিল শ্রাবনস স্কিন কেয়ার স্যালুন। বিয়ের বিশেষ দিনের সাজকে নান্দনিকভাবে ফুটিয়ে তুলতেই এ আয়োজন করা হয়। আধুনিক সাজসজ্জা ও মানানসই মেকআপের সমন্বয়ে তাঁকে কনের রূপে উপস্থাপন করা হয়েছে।
সম্প্রতি রতন রহমান পরিচালিত ‘মা যখন বৃদ্ধাশ্রমে’ নাটকের কাজ শেষ করেছেন জারা মনি। এর পাশাপাশি একটি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন তিনি। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরে ধীরে ধীরে নিয়মিত কাজের মধ্য দিয়ে নিজের অবস্থান আরও শক্ত করতে চান এই অভিনেত্রী।
কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে গল্প ও চরিত্রের মানকেই বেশি গুরুত্ব দিতে আগ্রহী জারা মনি। তাঁর প্রত্যাশা, ভালো গল্প ও পছন্দসই চরিত্রের মাধ্যমে দর্শকের সামনে নতুনভাবে নিজেকে তুলে ধরবেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ফটোশুটে অংশ নিয়েও নিজের কাজের পরিধি বাড়ানোর চেষ্টা করছেন তিনি।
অন্যদিকে ব্রাইডাল সাজসজ্জার আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছে শ্রাবনস স্কিন কেয়ার স্যালুন। কনের সাজের পাশাপাশি প্রতিষ্ঠানটিতে রয়েছে এইচডি মেকআপ, পার্টি মেকআপ, মেহেদি ও গায়েহলুদের সাজ, চুলের স্টাইল এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর বিশেষ পরিচর্যা। বিয়ের মৌসুম সামনে রেখে এসব সেবার জন্য বুকিং নিচ্ছে প্রতিষ্ঠানটি।
বিআলো/শিলি