ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আফজালুর রহমান তালুকদার লিংকন ও তার স্ত্রী, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমা খাতুনের মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারির এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আফজালুর রহমান ও আসমা বেগমের বিয়ে হয় ২০০৪ সালে। তাঁদের সংসারে একটি মেয়ে রয়েছে। তিনি উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। প্রায় ১৪ বছর ধরে স্বামী-স্ত্রী আলাদা থাকেন। দুজনের মধ্যে মামলাও চলছে আদালতে। তাঁরা দুজনই ২০১১ সালের দিকে বিদ্যালয়টিতে যোগ দেন বলে জানা গেছে।
প্রধান শিক্ষক আফজালুর রহমান বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মাঝেমধ্যে সেই বিরোধ বিদ্যালয় পর্যন্ত গড়ায়। ঘটনার দিনও এমন বিরোধের জেরে মারামারি হয়।
পারিবারিক বিরোধের জেরে ১০ থেকে ১২ দিন আগে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বিস্তারিত দেখুন ভিডিওতে...
সংশ্লিষ্ট সংবাদ: মারামারি
২৭ এপ্রিল ২০২২
