হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নসংলগ্ন হালদা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে ধলই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডসংলগ্ন নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় পথচারী ও এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মৃত্যুর কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।
The post হালদায় মরদেহ উদ্ধার, জানা যায়নি পরিচয় appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
