ইয়েমেনের তাইজের পূর্বাঞ্চলে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। ইয়েমেনে আল-মাকাত্রায় হামলা চালিয়েছে হুতিরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, হামলার সময় ভারী ও মাঝারি অস্ত্র, কামান এবং বিমান ব্যবহার করা হয়েছে।
এদিকে দক্ষিণ ইয়েমেনের একটি প্রশাসনিক প্রদেশ লাহিজ গভর্নেটরের আল মাকাত্রা এলাকায় হামলা চালিয়েছে হুতিরা।
একটি সামরিক সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে হুতিদের সামরিক তৎপরতা ও প্রস্তুতি দেখা যায়। এরপর শনিবার রাত ২টার দিকে ওই এলাকায় হামলা শুরু হয়।
হামলার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকার ওপর একটি নজরদারি ড্রোন ওড়ায় হুতিরা। তখন সেখানে অবস্থানরত সরকারি বাহিনীর সদস্যরা ড্রোনটি ধ্বংস করার চেষ্টা করেন। এরপর ভোরে ওই এলাকায় হামলা চালানো হয়।
