লুচি
উপকরণ :
ময়দা-১/২ কাপ, আটা-২ টেবিল চামচ, লবণ-স্বাদমতো, চিনি-সামান্য, কালিজিরা-পরিমাণমতো, রান্নার তেল- ১ টেবিল চামচ।
প্রণালি :
লুচি বানানোর জন্য প্রথমে পরিমাণমতো ময়দা এবং আটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। হয়তো অনেকেই অবাক হচ্ছেন, একসঙ্গে ময়দা আর আটা কেন দেওয়া হচ্ছে! কারণ, ময়দা আর আটা একসঙ্গে দিলে ৬ ঘণ্টার মতো লুচি নরম থাকে। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। সামান্য চিনি মিক্স করে নিন, আপনি চাইলে চিনি নাও দিতে পারেন। সঙ্গে পরিমাণমতো কালিজিরা দিয়ে দিতে হবে। এরপর তেল দিয়ে ভালোমতো মেখে নিতে হবে। সবশেষে নরমাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভালোমতো মেখে নিয়ে খাই বা খামির তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে খামিরটি যাতে বেশি নরম না হয়ে যায়। এরপর ঢাকনা দিয়ে আধা ঘণ্টার জন্য রেখে দিতে হবে। এরপর খামির একটু মথে নিয়ে ভাগ করে নিতে হবে। এরপর বেলনে হালকা তেল মেখে ছোট ছোট করে রুটির মত বেলে নিতে হবে। তেল গরম হয়ে আসলে ডুবু তেলে ভাজতে হবে।
