মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে ৩ দিনব্যাপী বেতন ফিক্সেশন ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার আয়োজনে একাধিক অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর পরিচালনায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে (পুরাতন ভবনে ) বেতন ফিক্সেশন ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বােধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি ও বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বকুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল।
এসময় উপস্থিত ছিলেন সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম আহমেদ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানা গেছে, চাকুরী বিধিমালায় পে-স্কেল (গ্রেড ) বিভাজনের পর সরকারি চাকুরীজীবিদের সার্ভিস বুক এ নতুন বেতন স্কেল ফিক্সেশন শুরু হয়েছে। এক্ষেত্রে অনেকেই বেতন ফিক্সেশন করতে হিমশিম খাচ্ছিলেন। অনেকেই বিষয়টি বুঝে উঠতে পারছিলেন। আবার কোন কম্পিউটারের দোকানে ধর্না দিয়ে হয়রানির শিকার হচ্ছিল। কোন কোন ক্ষেত্রে ভূল হচ্ছিল। এসব বিবেচনায় নিয়ে প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধিরা এরকম মহতি উদ্যোগ গ্রহণ করেছেন।
ক্যাম্প পরিচালনায় শিক্ষক মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন জাকিউল ইসলাম, গোলাম মোস্তফা, শাখাওয়াত হোসেন, আসিফ আহমেদ, আব্দুল বাকী, জালালউদ্দীন , আবু আফফান, শরিফুল ইসলাম ,হাবিব ফেরদৌস, সাদ আহমেদ মানিক, সাইদ জুবায়ের লিমন, লাজুম ইসলাম , হোসনেয়ারা উষা, ফারুক হোসেন, আসমা খাতুন, সেলিম রেজা, তুকাদ্দেস আলী, লাবনী খাতুন, হাসান আলী, ইব্রাহীম খলিল, আব্দুর রহিম, আজমাইন হোসেন ও ইকবাল হোসেন।
এ ক্যাম্পে উপজেলার প্রায় ১ হাজারেরও অধিক শিক্ষক- শিক্ষিকা স্বস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
The post গাংনীতে ৩ দিনব্যাপী বেতন ফিক্সেশন ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত appeared first on Meherpur News.
