
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস সোমবার (১২ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এভিন্স টেক্সটাইলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানাগেছে।
ডিএসইর লেনদেনের তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির ১৭ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে কোম্পানিটি লেনদেনের শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার টাকার।
সোনালী আঁশ লিমিটেড ১৩ কোটি ২৯ লাখ ৪৩ হাজার টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— সায়হাম টেক্সটাইল মিলস, প্যারামাউন্ট টেক্সটাইলস, শার্প ইন্ডাস্ট্রিজ, আইপিডিসি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং এবং এম এল ডাইং।
অর্থসূচক/
The post লেনদেনের শীর্ষে এভিন্স টেক্সটাইলস appeared first on অর্থসূচক.
