গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, বিদ্যুৎ ও জনসেবামূলক কার্যক্রমের মানোন্নয়ন, নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান সমস্যা এবং সেগুলো সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়ন এবং সরকারি সেবার কার্যকারিতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমন্বিত উদ্যোগ, কার্যকর পরিকল্পনা ও সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব গোপালগঞ্জ গড়ে তোলাই এ সভার মূল লক্ষ্য।
এ সময় গোপালগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
