অপেক্ষার অবসান। দ্বিতীয় সপ্তমীর সকালে Skipper Pipes নিবেদিত Sangbad Pratidin ‘আবাসনে আবাহন’-এর ফল প্রকাশ। সহযোগী নিবেদক Healthy & Tasty Foods, চিয়ারিং পার্টনার Sterling Reserve, ফ্রেগ্রেন্স পার্টনার Hammer by Jac Olivol, স্পেশাল পার্টনার Lalbaba Rice, ভেহিকল পার্টনার Bhandari Automobiles Maruti Suzuki, রেডিও পার্টনার Red FM, আউটডোর পার্টনার @soumya ad agency, সেরা ৫ পুজো ও সেরা প্রতিমা কারা জিতলেন এ বছর?
বারোয়ারি পুজোর পাশাপাশি মাতৃ আরাধনায় জোর দিয়েছে আবাসনগুলোও। নানা বিষয়ে একে অন্যকে টেক্কা দিতে চেষ্টার কসুর করেননি উদ্যোক্তারা। বারোয়ারি পুজোয় যেমন থিম ভাবনায় একে অন্যকে টেক্কা দেওয়ার পালা চলে, তেমনই প্রতিযোগিতা আবাসনের পুজোগুলিতেও। তবে এই পুজোর ফ্লেভার আলাদা। তাই প্রতিযোগিতার ধরনটাও বেশ অন্যরকম। কোথাও কেউ চমকে দিয়েছেন ভোগ রান্না করে। কোথাও আবার প্রতিমাতেই বাজিমাত। কোনও কোনও আবাসনের পুজো যেভাবে ঘরোয়া পরিবেশ তৈরি করেছে, বেঁধে রেখেছে আপাত অচেনা মানুষগুলিকে তা অন্য মাত্রা দিয়েছে দুর্গাপুজোকে। সামগ্রিক দিক থেকে এই খুঁটিনাটি বিচারেই বেরিয়েছিলেন বিচারকরা। সেগুলির মধ্যে থেকেই চুলচেরা বিশ্লেষণের পর মহাসপ্তমীর সকালে বেছে নেওয়া হল সেরা ১০টি আবাসনের পুজোকে। এবার পালা সেরার সেরা বাছাইয়ের।
একনজরে দেখে নেওয়া যাক ‘Skipper Pipes’ নিবেদিত ‘আবাসনে আবাহন ২০২৬’ সেরা ৫ পুজো কোনগুলি:
সেরা ৫ পুজো
অভিদীপ্তা এইচআইজি পূজা কমিটি
ডায়মন্ড সিটি সাউথ

মানি ভিস্তা স্পোর্টস অ্যান্ড
কালচারাল অ্যাসোসিয়েশন

সিদ্ধা গ্যালাক্সিয়া ফেজ ১

সুগম পার্ক
সেরা প্রতিমা
ডায়মন্ড সিটি সাউথ

