চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত অ্যালামনি এসোসিয়েশন তাদের পথচলা শুরু করেছে। সকল প্রাক্তন শিক্ষার্থীর সম্মতিতে ঘোষণা করা হয়েছে সংগঠনের প্রথম কমিটি।
এই কমিটির সভাপতি হয়েছেন কলেজের ১ম ব্যাচের *ডা. সাইফ উদ্দিন আজাদ। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ৩য় ব্যাচের **ডা. মো. মিনহাজ উদ্দিন*।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. শওকত আজাদ, ডা. সৈয়দ আসিফুর রহমান, ডা. সাউদা সুলতানা ও ডা. মিথিলা দে। কোষাধ্যক্ষের দায়িত্বে আছেন ডা. সৈয়দ মোঃ আজিম উদ্দিন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এক ছাতার নিচে এনে পারস্পরিক বন্ধন দৃঢ় করাই তাঁদের প্রথম লক্ষ্য। এর পাশাপাশি চিকিৎসা শিক্ষা, গবেষণা ও সেবামূলক কর্মসূচির মাধ্যমে প্রিয় প্রতিষ্ঠানের অগ্রগতিতে ভূমিকা রাখবেন তাঁরা। এ কাজে সংগঠনের সকল সদস্যের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন নেতৃবৃন্দ।
The post চমাশিহা মেডিকেল কলেজ অ্যালামনির পথচলা শুরু, প্রথম কমিটি ঘোষণা* appeared first on Ctgtimes.com.
