সাইদ সাজু, তানোর থেকে : রাজশাহীর তানোর উপজেলার কলমা ও পাঁচন্দর ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন আ’ লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে পৃথক ঝটিকা বিক্ষোভ মশাল মিছিল বের করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই মিছিলের একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা কেউ কেউ মুখে মাক্স ড়আর হেলমেট ব্যবহার করে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিল থেকে অংশগ্রহণকারীরা ‘ক্যাঙ্গারু কোর্টের রায় মানি না, মানবো না’ সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। সন্ধ্যার অন্ধকারে হঠাৎ করে বের হওয়া পৃথক মিছিল কলমা ও পাঁচন্দর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দ্রুত শেষ হয়।
মিছিলের ভিডিও ফেসবুকে পোস্ট হওয়ার পর থেকেই তানোর উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও উত্তেজনা দেখা দিয়েছে। তবে, মিছিলে অংশ নেয়া তানোর পৌর আ’ লীগ সাধারণ সম্পাদক আবুল বাসার সুজনের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া যায়। গটনার পর থেকেই মিছিলে অংশ নেয়া নেতাকর্মীদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশ ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে এবং এলাকায় যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।
The post তানোরে আ’ লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, ভিডিও ভাইরাল appeared first on সকালের খবর ২৪.
