শরীরে রক্তসঞ্চালন বৃদ্ধি করা সামগ্রিক স্বাস্থ্য ও হৃদ্যন্ত্রের জন্য অত্যন্ত জরুরি। সহজ কিছু খাবার এবং জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে প্রাকৃতিকভাবেই রক্তপ্রবাহ উন্নত করা সম্ভব।
রক্তপ্রবাহ বৃদ্ধিতে সহায়ক খাবার
- বিট ও সবুজ শাকসবজি: এতে থাকা নাইট্রেট শরীরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়ে রক্তনালি প্রসারিত করে।
- রসুন ও পেঁয়াজ: অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফারযুক্ত উপাদান, যা রক্তনালি চওড়া করতে ও রক্তচাপ কমাতে সাহায্য করে।
- লাল মরিচ ও দারুচিনি: রক্তনালি প্রসারিত করে রক্তপ্রবাহকে ত্বরান্বিত করে।
- ফ্যাটযুক্ত মাছ (ওমেগা-৩): রুই, ক্যাটফিশ বা সামুদ্রিক মাছ রক্ত জমাট বাঁধতে দেয় না।
- লেবুজাতীয় ফল, টমেটো ও বেরি: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এসব ফল রক্তনালির সংকোচন কমায় ও প্রদাহ রোধ করে।
- আদা, হলুদ ও ডালিম: রক্ত সঞ্চালন বাড়িয়ে পেশি ও টিস্যুতে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে।
জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন
- ধূমপান রক্তনালির মারাত্মক ক্ষতি করে।
- ব্যায়াম ও হাঁটাচলা রক্তের গতি বজায় রাখে।
- অতিরিক্ত ওজন রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে।
- যোগব্যায়াম বা মেডিটেশনের মাধ্যমে স্ট্রেস কমালে রক্তচাপ স্বাভাবিক থাকে।
সূত্র: হেলথ লাইন
