ভাষাশহীদদের স্মরণে আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৭ শুরু হবে আগামী ৭ জানুয়ারি। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী বছরের বইমেলার সময়সূচি নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হবে অমর একুশে বইমেলা।
ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং বাংলা ভাষা ও সাহিত্যের প্রচার-প্রসারে প্রতিবছর এ বইমেলার আয়োজন করা হয়।
The post একুশে বইমেলার তারিখ ঘোষণা appeared first on ভোরের চেতনা.
