জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি-এনসিসিসির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী। গতকাল সংশ্লিষ্ট দপ্তর থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে ২৫ অক্টোবর ২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ শীর্ষক দুটি পাঠ্যপুস্তক প্রণয়নের লক্ষ্যে শিক্ষাক্রম সমন্বয় কমিটির একটি সভা আহ্বান করা হয়েছে।
এদিকে শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের পক্ষ থেকে ডা. মোহা. হাছানাত আলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ ছাড়া নওগাঁ মেডিক্যাল কলেজ, নওগাঁ সরকারি কলেজ ও বিএমসি মহিলা কলেজ, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন সামাজিক-সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন। এ বিষয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী বলেন, জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটি (ঘঈঈঈ)-এর সদস্য হিসেবে মনোনীত হওয়া অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। এ মনোনয়ন এবং অর্পিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আস্থার প্রতিফলন। আমি বিশ্বাস করি, সময়োপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব জাতীয় পাঠ্যক্রম প্রণয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাব।
