The Sangbad · সাধারণ
মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুশিয়ারি দিল ইরান
১৪/১০/২০২৬

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দিকে মার্কিন যুদ্ধজাহাজ এগিয়ে এলে সেগুলো ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি আজমায়ি প্রকাশ্যে এই হুঁশিয়ারি দেন।অন্যদিকে তেহরানের এই দাবি ও সামুদ্রিক এলাকার ওপর তাদের একক নিয়ন্ত্রণের কথা সরাসরি প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর টিআরটি ওয়ার্ল্ডের।মঙ্গলবার (১৩ অক্টোবর) টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে আইআরজিসি কমান্ডার আজমায়ি বলেন, 'আমরা মুখিয়ে আছি, কখন মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির প্রবেশমুখে পৌঁছাবে, যাতে আমরা সেগুলোকে সাগরে ডুবিয়ে দিতে পারি।' ইরানি বাহিনী এই ধরনের মুখোমুখি সংঘর্ষের জন্য ‘সময় গুনছে’ উল্লেখ করে তিনি বলেন, দুর্বলতার কারণেই আমেরিকার একটি ১৩ বিলিয়ন ডলারের বিমানবাহী রণতরি প্রণালি থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রকে সরাসরি প্রণালিতে এসে এর নিয়ন্ত্রণ কার হাতে রয়েছে, তা যাচাই করার চ্যালেঞ্জও দেন তিনি।তবে ইরানি কমান্ডারের এই বক্তব্যকে নাকচ করে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পাল্টা বিবৃতি দিয়েছে সেন্টকম। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করে, আইআরজিসির নৌকমান্ডারের ওই অঞ্চলে তেমন কোনো বাস্তব শক্তি নেই। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালি মার্কিন সামরিক বাহিনী ও তাদের আঞ্চলিক মিত্রদের স্পষ্ট নিয়ন্ত্রণে রয়েছে।সেন্টকম আরও জানায়, সোমবারও এই আন্তর্জাতিক জলপথ দিয়ে প্রায় ১ কোটি ৯০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল নিরাপদে পরিবহনে আঞ্চলিক মিত্রদের সহায়তা দিয়েছে মার্কিন বাহিনী।এদিকে হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় তৈরি হওয়া এই তীব্র উত্তেজনার মধ্যেই যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, প্রণালির ভেতরে অজ্ঞাত কোনো বস্তু বা অস্ত্রের আঘাতে একটি কনটেইনারবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗