কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সায়েদাবাদ বাজারের কাছে একটি বেপরোয়া মালবাহী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান।
তবে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। পরে বিস্তারিত জানাতে পারব।
The post কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ appeared first on দৈনিক আমার কাগজ.
