নিজস্ব প্রতিবেদক · ১২ অক্টোবর, ২০২৬ ১২:৫২ অপরাহ্ন
সুনামগঞ্জে অধিগ্রহণ করা জমি ও স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের অর্থ পেতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা।
রোববার (১১ অক্টোবর) সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল বিধিমালা, ২০২৬-এর তফসিল-৩৬-এর নমুনা অনুযায়ী ক্ষতিপূরণের অর্থ পেতে নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হবে। এ জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে।
অধিগ্রহণ করা ভূমি বা সম্পত্তির মালিক, স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি অথবা তাদের বৈধ প্রতিনিধিরা এ আবেদন করতে পারবেন। নির্ধারিত আবেদন ফরম সুনামগঞ্জ জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটের শাখাভিত্তিক অনলাইন ফরম অংশে পাওয়া যাবে।
আবেদন ফরম পাওয়া যাবে জেলা প্রশাসনের ওয়েবসাইট www.sunamganj.gov.bd-এ।
গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ভূমি ও সম্পত্তির মালিক এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন দাখিল করার অনুরোধ জানানো হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
