প্রকাশিত: ১৩:৪৫, ২১ অক্টোবর ২০২৬ আপডেট: ১৩:৪৮, ২১ অক্টোবর ২০২৬
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুঘর্টনাকবলিত ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন
কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে কুমিল্লার লাকসামের আগে নাওটি স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী কর্ণফুলী ট্রেনটির তিনটি বগি লাইন থেকে ছিটকে গেছে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ ও উদ্ধারকাজের অগ্রগতি এবং কখন রেল যোগাযোগ স্বাভাবিক হবে, তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
