বৃহস্পতিবার সকালে গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম সংলগ্ন ২ নম্বর স্নানঘাটের কাছে সমুদ্রে এক শক্তিশালী ‘ওয়াটার স্পাউট’ বা জলের টর্নেডোর সৃষ্টি হওয়ায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হলো। সকাল সাড়ে ৯টা নাগাদ সমুদ্রের বুক চিরে প্রায় ৪-৫ মিনিট ধরে স্থায়ী হওয়া এই বিধ্বংসী প্রাকৃতিক দৃশ্য দেখে সৈকতে উপস্থিত পুণ্যার্থী ও পর্যটকরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি শুরু করেন। বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা না ঘটলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সৈকতজুড়ে নজরদারি জোরদার করেছে পুলিশ প্রশাসন; গঙ্গাসাগরের এই বিরল প্রাকৃতিক ঘটনার বিস্তারিত জানতে চোখ রাখুন এই সময়-এ।