ছবির ক্যাপশন: .
মো. মামুন:
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস) এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (EC4J) প্রকল্প, বাণিজ্য মন্ত্রণালয় এর সহযোগিতায় ০২ ফেব্রুয়ারী ২০২৬ইং সোমবার সকাল ১১ঘটিকায় শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, ঢাকায় ৩ দিনব্যাপী "Bangladesh Light Engineering Expo- 2026" এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং খাতে প্রস্তুতকৃত যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও প্রযুক্তি পণ্য সমূহ এই প্রদর্শনীতে উপস্থাপন করা হবে। প্রদর্শন করা বিভিন্ন প্যাভিলিয়নে তাদের পণ্য ও পরিষেবা প্রদর্শন করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মাহবুবুর রহমান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিশ্বব্যাংকের সিনিয়র বেসরকারী খাত বিশেষজ্ঞ (অর্থ, প্রতিযোগিতা এবং বিনিয়োগ) জনাবা হুসনা ফেরদৌস সুমি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, Ec4j প্রকল্পের পরিচালক ও এফবিসিসিআই এর প্রশাসক জনাব মোঃ আবদুর রহিম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। "Bangladesh Light Engineering Expo-2026" এ লাইট ইঞ্জিনিয়ারিং খাতের প্রায় ২৮টি শিল্প প্রতিষ্ঠান অংশ গ্রহন করবে।
দেশীয় ইঞ্জিনিয়ারিং পণ্যের প্রচার ও প্রসারে একটি অর্থবহ ভূমিকা পালন করবে। সেই সাথে স্থানীয় ইঞ্জিনিয়ারিং শিল্পের উদ্যোক্তাদের State of Art Technology এর সাথে পরিচয় লাভসহ প্রযুক্তি স্থানান্তর, যৌথ উদ্যোগে শিল্প স্থাপন ও সরাসরি বৈদেশিক বিনিয়োগের সূযোগও সৃষ্টি করবে। আমরা আরো আশা করি, এই মেলায় দেশী ও বিদেশী উদ্যোক্তাদের মধ্যে নতুন বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক সৃষ্টির আন্তরিক পরিবেশ সৃষ্টি করবে। ফেব্রুয়ারী ০২ থেকে ০৪,২০২৬ইং ০৩দিন মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে, প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়া ১লা ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেলার বিষয়বস্তু তুলে ধরেন। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাইশিমাস সভাপতি জনাব আবদুর রাজ্জাক, সমিতির উর্দ্ধতন সহ-সভাপতি জনাব আব্দুর রশিদ, সহ-সভাপতি জনাব রাজু আহমেদসহ কেন্দ্রীয় পরিচালকবৃন্দ এবং এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (EC4J) প্রকল্প, বাণিজ্য মন্ত্রণালয় এর প্রতিনিধিবৃন্দ।
