ইয়াসিন আরাফাত নামে ওই কয়েদির বাড়ি গাজীপুরের কোনাবাড়ি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 14 Oct 2026, 11:53 PM
Updated : 14 Oct 2026, 11:53 PM
কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ‘অসুস্থ’ এক কয়েদিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
বুধবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাকে মৃত ঘোষণা করা হয় বলে এ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন।
ইয়াসিন আরাফাত নামে ২২ বছরের ওই কয়েদির বাড়ি গাজীপুরের কোনাবাড়ি।
পরিদর্শক হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে বলা হয়েছে।
