প্রকাশিত: ১৬:১০, ১৬ অক্টোবর ২০২৬ আপডেট: ১৬:১৩, ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কাউছার
কুমিল্লা নগরীর ছত্রখিল এলাকায় শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কাউছার নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, কাউছার নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন। ছত্রখিল এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা কাউছারের ওপর হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা কাউছারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
