প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার জালে তিন গোল দেবে রিয়াল মাদ্রিদ

প্রভাত স্পোর্টস: চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকো সামনে রেখে নিজের ভবিষ্যদ্বাণী করলেন রিয়াল মাদ্রিদের লিজেন্ড স্টিভ ম্যাকম্যানাম্যান। ন্যু ক্যাম্পে মাদ্রিদ ক্লাব বার্সেলোনাকে তিন গোল দেবে, এমনটাই তার পূর্বানুমান। ৩৬৫ স্কোরস প্ল্যাটফর্মে এক সাক্ষাৎকার দিয়েছেন ম্যাকম্যানাম্যান। সেখান থেকে মন্তব্যগুলো নিয়ে প্রকাশ করেছে দ্য স্পোর্ট সংবাদপত্র।
রিয়ালের সঙ্গে দুটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ জেতা ম্যাকম্যানাম্যান বলেছেন, ‘আমি আশা করি রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে জিতবে, দেখা যাক কী হয়। এই ম্যাচ সবসময় ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে। খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে এটা। কারণ দুটো দলেরই বড় ম্যাচ নিষ্পত্তি করার ক্ষমতা আছে।’
১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত রিয়ালে খেলা এই সাবেক উইঙ্গারের মতে, ভিনিসিয়ুস জুনিয়রকে এই ম্যাচে না পাওয়া মাদ্রিদ ক্লাবের জন্য বড় ধাক্কা হতে পারে। ব্রাজিলিয়ান তারকা তার গতি ও ডিফেন্ডারদের সঙ্গে ওয়ান-অন-ওয়ান ডুয়েলসের সামর্থ্য দিয়ে ম্যাচ পাল্টে দিতে পারেন। কিলিয়ান এমবাপে তার অনুপস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ভুগবেন বলে ধারণা ম্যাকম্যানাম্যানের, ‘এমবাপের সামর্থ্য অনেক। কিন্তু তারা দুজন ভিন্ন খেলোয়াড়। ভিনিসিয়ুসের সব ঘাটতি তার জায়গায় অন্য কোনো খেলোয়াড়কে এনে পূরণ করা যাবে না।’
More News Of This Category

