রাজধানীর মিরপুরে এক ছাদের নিচে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনার সুযোগ নিয়ে চালু হয়েছে ‘ইজি সদাই মেগা মল’। রোববার বিকেলে মিরপুর-১২-এর মোল্লা মার্কেটের পঞ্চম তলায় মেগা মলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এই মেগা মলে দেশীয় প্রায় ৪১টি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে শাড়ি, রেডিমেড ও আনস্টিচড থ্রিপিস, ওড়না, হিজাব, নকশিকাঁথা, বেডশিট, শিশুদের পোশাক, হোম ডেকোর বা ঘর সাজানোর সামগ্রী, ফ্রোজেন খাবার ও মাছসহ নানা নিত্যপ্রয়োজনীয় পণ্য। মেগা মলটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ অফারের ব্যবস্থাও রাখা হয়েছে, যার আওতায় প্রথম এক মাসের কেনাকাটার ওপর লটারির মাধ্যমে সর্বোচ্চ ৫ হাজার টাকার কেনাকাটায় ব্র্যান্ড নিউ আইফোন জেতার সুযোগ রয়েছে।
মেগা মলে অংশ নেওয়া দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে রয়েছে— ওলো সই, নগর নন্দিনী, সহজনীডস, ফারহানাস ড্রিম, গিফটি বারাকাহ, রাফা ই-শপ, এলারা লিভিং, মেইসনন জুব, টাঙ্গাইল ভাইবস, রাফানা, তানজিলাস কালেকশন, স্টাইল উইথ আমেনা / টগস বাই লিমু, ক্লজেট বাই শ্রাবণী, মারিয়াম মার্ট, নকশী বিডি, রায়া’স এক্সক্লুসিভ কালেকশন, নান্দনিক টাচ, নূরী, গৃহপণ্য বিডি, রাইয়ান মার্ট, সিনিয়র নীডস, ডি আলত্রা মোডা, শুদ্ধ লিভিং, নিত্যপ্রয়োজন, টয় টয় বিডি, গৃহ মার্ট, বাণিজ্যবিডি, নতুন কিছু, ব্লু – ইয়োর ট্রাস্টওয়ার্দি ব্র্যান্ড, কিডস অরা, স্মার্ট লেবাস, জুশ, জেন্টল এরিয়া ও আরবান ভোগ।
