“তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা স্লটগুলো বলে দেব যে, কোন কোন স্লটে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে”
Published : 12 Oct 2026, 12:01 PM
Updated : 12 Oct 2026, 12:02 PM
ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে সোমবার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার সকালে সিইসি এ এম এম নাসির উদ্দেনের সভাপতিত্বে এ কমিশন সভা শুরু হয়।
এতে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “কমিশন মিটিংয়ে আমরা দিনক্ষণ চূড়ান্ত করে জানিয়ে দেব—ইউনিয়ন পরিষদ নির্বাচন কয় স্লটে হবে, কবে হবে।”
সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপে মে মাসের শেষ করা হতে পারে।
কমিশনার সানাউল্লাহ বলেন, “তফসিল আমরা ঘোষণা করব না। তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা স্লটগুলো বলে দেব যে, কোন কোন স্লটে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে” বলেন তিনি।
প্রাথমিকভাবে নভেম্বর থেকে মে মাসের মধ্যে ৭ ধাপে ভোট করার পরিকল্পনা ছিল ইসির। প্রথম ধাপে ৮০ উপজেলার সংশ্লিষ্ট ইউপির ভোট শুরু হতে পারে বলে জানিয়েছেন কমিশন।
কিন্তু পরীক্ষার কারণে নভেম্বর-ডিসেম্বরে ভোট করতে পারছে না। ধাপ কমিয়ে জানুয়ারিতে ভোট শুরুর পরিকল্পনা করে ইসি।
সেক্ষেত্রে জানুয়ারিতে প্রথম ধাপের ভোট করতে হলে জেলা নির্বাচন কর্মকর্তারা ইসির নির্দেশনা অনুযাযায়ী ডিসেম্বরে তফসিল দেবে।
ইউপি ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা সোমবার
