অভিমন্যু ঈশ্বরনছবি: X/BCCIdomestic
Published on
:
1 min read
দিল্লিকে বড় ব্যবধানে হারিয়ে রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছে বাংলা। স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচটা জিতলে দ্বিতীয় ম্যাচে মানসিক দিক থেকে চাঙ্গা থাকেন প্লেয়াররা। এ বার দিল্লিতে সার্ভিসেসের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিনের শেষে সেই ছবি দেখা গেল। প্রথম দিনের শেষে সুবিধাজনক জায়গায় ভারত।
বাংলা বনাম সার্ভিসেস ম্যাচের ছবি
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। হতাশ করেননি অধিনায়ক তথা ওপেনার অভিমন্যু ঈশ্বরন। তিনি ১০৬ বলে করেন ৫৬। গত ম্যাচে সেঞ্চুরি করা অভিষেক পোড়েল এই ম্যাচে মাত্র সাত রান করে ফেরেন। অভিমন্যুর বড় রানের কাছাকাছি যান সুদীপ কুমার ঘরামি, তিনি ৩৮ রান করেন। সুমন্ত গুপ্তর ব্যাট থেকে আসে ২৮ রান। মাত্র ১৮৪ রানে শেষ হয় বাংলার ইনিংস।
এই কম রানে আটকে যাওয়ার নেপথ্যে রয়েছে বিপক্ষের স্পিনাররা। পুলকিত নারাঙ্গ একাই নিলেন ৫টি উইকেট। রাহুল সিং, অর্জুন শর্মা নেন যথাক্রমে ২ ও ৩টি করে উইকেট।
বাংলার ব্যাটাররা সে ভাবে ভালো পারফর্ম করতে না পারলেও বোলাররা সেই খামতি মিটিয়ে দেন। এই ম্যাচে বিশ্রামে রয়েছেন মহম্মদ সামি, কিন্তু তাঁর অভাব কেউ বুঝতে দেননি। প্রদীপ্ত প্রামাণিক, আমির গনি নিলেন দুটি করে উইকেট। একটি উইকেট পেলেন শাহবাজ় আহমেদ। প্রথম দিনের শেষে সার্ভিসেসের রান ৫ উইকেটে ৮৩, পিছিয়ে রয়েছে ১০১ রানে। ক্রিজ়ে আছেন রজত পালিওয়াল (২৩) ও দেবেন্দ্র লোচাব (৩)।
দ্বিতীয় দিনে বাংলার লক্ষ্য, দ্রুত বিপক্ষের ৫ উইকেট তুলে নেওয়া, অন্যদিকে সার্ভিসেস তাকিয়ে টেলএন্ডারদের দিকে।তারা টিকে গিয়ে ন্যূনতম লড়াই দিতে পারলে ম্যাচে টিকে থাকতে পারবে।
