নিজস্ব প্রতিবেদক
খুলনা গেজেট অক্টোবর ১২, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
খুলনার দৌলতপুর থানার একাধিক হত্যা মামলার আসামি এবং শীর্ষ সন্ত্রাসী আরমানের অন্যতম সহযোগী ওসমানকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ এবং এসআরবি-১২ এর যৌথ অভিযানিক দল।
গ্রেপ্তার হওয়া ওসমান নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার দেওয়ান মুন্সির ছেলে।
এসআরবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা গেজেট/এএজে
