দক্ষিণ-পশ্চিম জাপানের দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন
শুক্রবার থেকে শনিবারের মধ্যে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা ওকিনাওয়ার সাকিশিমা দ্বীপপুঞ্জের দিকে একটি বড় এবং বিধ্বংসী টাইফুন ধেয়ে আসতে পারে বলে আশংকা করা হচ্ছে।
জাপান আবহাওয়া এজেন্সি এই অঞ্চলের জনগণকে এই টাইফুনের জন্য আগেভাগেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছে, যে টাইফুন তাদের বাড়িঘর উড়িয়ে দিতে পারে।
এজেন্সি জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত যা খবর তাতে টাইফুন চ্যাম্পি ওকিনাওয়ার দক্ষিণে জলরাশির ওপর দিয়ে ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল।
ইশিগাকিজিমা এবং মিইয়াকোজিমা দ্বীপসহ সাকিশিমা দ্বীপপুঞ্জে বাতাসের তীব্রতা ক্রমশ বাড়ছে।
ধারণা করা হচ্ছে, টাইফুনটি সামান্য দুর্বল হয়ে পড়বে, তবে দ্বীপপুঞ্জের কাছাকাছি চলে আসার সময় এর শক্তি বজায় থাকবে।
পরে এই টাইফুনটি গতিপথ পরিবর্তন করে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে। এর গতিপথ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না, তবে এর প্রভাব পড়তে পারে পশ্চিম জাপানের ওপর।