ছবির ক্যাপশন: .
>> মো.মাসুদ আলম সাগর, ব্যুরো প্রধান, চট্টগ্রাম
চট্টগ্রাম উত্তর সাতকানিয়া বাজালিয়ায় মরহুম আবদুস সালাম এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত ১৫ ফেব্রুয়ারী ২০২৫ শনিবার বাদে আছর চট্টগ্রাম দক্ষিণ জেলা উত্তর সাতকানিয়া বাজালিয়া ইউনিয়ন বিএনপির উদ্দ্যেগে বাজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আবদুস সালাম এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনির আহমদ এর সঞ্চালনা ও তৌহিদুল ইসলাম কোম্পানির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী।
প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মমতাজ ,বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে যুবদল নেতা রাশেদুল ইসলাম,আলমগীর সাকিব,স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দীন,আনোয়ার হোসেন,ফৌজুল কবির রুবেল ,ওবাইদুল আরাফাত ,আরিফুল ইসলাম,ছাত্রদলের আশিকুর রহমান ,আতিকুর রহমান,আরমান হোসেন আবির,আজিজুল হাসান,শ্রমিক দল নেতা আবছার,বিএনপি নেতা আবদুর রহমান,আবছার, মরহুমের সন্তান আসিফ ও আরমান সহ প্রমূখ নেতৃবৃন্দ।
